জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, কৃষি ও কৃষকদের উন্নয়নের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সহযোগিতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রেখেই আবাদ করা হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষির উন্নয়নে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য ভুর্তকিমূল্যে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তকিমূল্যে কম্বাইন হারভেস্টার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগার কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান অতিথি ৭টি কম্বাইন হারভেস্টার, ১টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৩টি পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগারসহ আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সরকার, সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, সরকারি ভূমি কমিশনার (এ্যাসিল্যান্ড) সাথী দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, মোকছেদ রানা, আহচান হাবিব সরকার, মোস্তফা কামাল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম