কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুটি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত গফুর মন্সির ছেলে এমদাদুল হক(৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।
জানা যায়, কুটিপাড়া গ্রামে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচ দিয়ে মাছ ধরতে যায় এমদাদুল হক। বৈদ্যুতিক তারে লিক থাকায় পানিতে নামলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে ধরলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।