মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

বিজিবির বিরুদ্ধে গরু আটকের অভিযোগ, ব্যবসায়ীদের কান্না


DhakaReport24.com || 2022-03-06 17:43:45
বিজিবির বিরুদ্ধে গরু আটকের অভিযোগ, ব্যবসায়ীদের কান্না

লালমনিহাটের পাটগ্রাম পৌরসভার রসূলগঞ্জ হাটে ক্রয়কৃত ৩৯টি গরু জয়পুরহাট বগুড়ার ব্যবসায়ীরা ট্রাকে নিয়ে ফিরে যাওয়ার পথে পাটগ্রাম কুচলিবাড়ী বিজিবির বিরুদ্ধে গরুগুলোকে আটক করার অভিযোগ উঠেছে।

জানা যায়, কুচলিবাড়ী বিজিবি বিওপির সামনে কোন রকম টাস্কফোর্স গঠন ছাড়াই বৃহস্পতিবার (৩ মার্চ)  মহাসড়কে চেকিং করার কথা বলে হাটে ক্রয় রশিদ কাগজপত্র কেড়ে নিয়ে ৩৯টি গরু জোর করে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ভারতীয় গরু ঘোষণা দিয়ে সিজার করা হয়। শুক্রবার (৪ মার্চ) কাস্টমস সেই গরুগুলোর মধ্যে ৩২টি নিলাম দিয়ে দিলে ব্যবসায়ীদের কান্নায় ভেঙ্গে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, পাটগ্রাম জোংড়া ইউনিয়নের আ'লীগ নেতা সোহেল আশরাফির পা ধরে কান্নাকাটি করছেন এক ব্যবসায়ী।

রংপুর ৫১ বিজিবি ( তিস্তা ১) ব্যাটালিয়ন পরিচালক ও কুচলিবাড়ী বিওপির পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য মেলেনি। উপস্থিত  জনগণ ও ভুক্তভোগীদের দাবি, তারা কোনো চোরাচালানের সাথে জড়িত নন, তারা প্রায়ই হাটে গরু ক্রয় করে আসছেন। হাটে গরু ক্রয় করার পর কেন বিজিবি জোর করে সিজার দিলেন তা বোধগম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবির মহাপরিচালক ও জেলা-উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

এদিকে পৌরসভার হাট ইজারাদার আলী আহমেদ নিজেকে নিরুপায় বলে মন্তব্য করেছেন। তবে সচেতন মহল মনে করছেন, হাটে ক্রয়কৃত গরু ট্রাক থেকে নামিয়ে নিয়ে বিজিবি কর্তৃক সিজার দেওয়ার ঘটনা অমানবিক। 

এমন একাধিক ঘটনায় ব্যবসায়ীমহলে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ বহিরাগত লোকেরাতো সীমান্তে গিয়ে চোরাচালানে জড়িত হননি। হাটে ক্রয় বৈধ না অবৈধ সেটা এখন জানার বিষয়। তাই সরকারের উচ্চ পর্য়ায়ের বা বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় এসবের সমাধান হতে পারে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম