সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে প্রতিবন্ধী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার


লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-04 19:15:45
লালমনিরহাটে প্রতিবন্ধী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশাকে (৩০) আটক করেছে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শুক্রবার (৪ মার্চ) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃত রহিম বাদশা কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের মহিষামুড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি প্রতিবেশী এক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে রহিম। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির পাশে ক্ষেতে কাজ করা বাবা-মা ছুটে এলে রহিম বাদশা পালিয়ে যায়।

পরে বিষয়টি আপোষ মীমাংসার অপচেষ্টা চালায় স্থানীয় একটি চক্র। ২৮ ফেব্রুয়ারি এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রহিম বাদশার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে এ মামলাটি ছায়াতদন্ত শুরু করে রংপুর র‍্যাব-১৩। বৃহস্পতিবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল ঢাকা সাভারে অভিযান চালিয়ে মামলার মূল হোতা রহিমকে আটক করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশাকে আটক করে থানায় সোপর্দ করেছে রংপুর র‍্যাব।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম