লালমনিরহাটে পুনাক আয়োজিত শিল্পমেলায় সার্কাসের হাতি দড়ি ছিঁড়ে বেড়িয়ে লোকালয়ে তাণ্ডব শুরু করেছে। ভেঙ্গে ফেলেছে কয়েকটি দোকান ঘর, উপড়ে ফেলেছে গাছপালাও। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার বেলা ১১টার দিকে দড়ি ছিঁড়ে বেরিয়ে এসে হাতিটি বেপরোয়া আচরণ শুরু করে। কয়েকটি দোকান, বৈদ্যতিক খুঁটি, গাছপালা ভাংচুর করে একপর্যায়ে হাতিটি পাশের সাহেবপাড়ায় বিলে নেমে পরে।
এদিকে হাতিটিকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না হাতির মাহুত। নারী সঙ্গীর খোঁজে হাতিটি এমন বেপরোয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি। বর্তমানে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে সিরাজগঞ্জ থেকে একটি মাদী হাতি আনা হচ্ছে বলে জানা ঘেছে। এছাড়াও রংপুর বিভাগীয় বন কার্যালয়ের কর্মকর্তা ঘটনাস্থলে রওনা করেছেন।
প্রয়োজনে চেতনানাশক ইনজেকশন পুশ করে তাকে নিয়ন্ত্রণে আনা হবে। যেকোন ধরণের দুর্ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার হেলিকপ্টার যোগে ঢাকা থেকে একটি টিম এসে শান্ত করে হাতিটিকে, তবে এলাকাবাসির দাবি মেলায় যেন হাতিটি আর আনা না হয়।
আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে হাতিটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় লোকালয়ের বাইরের যেন শান্ত ভাবেই চলাফেরা করতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম