লালমনিরহাট নার্সিং কলেজ থেকে আল আমিন সরকার সজিব( ২০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।
মঙ্গলবার ১৫ জানুয়ারী দুপুর আড়াইটার পর ওই শিক্ষার্থীর বন্ধুরা তার রুমে গিয়ে ভিতর থেকে রুম বন্ধ পায়। পরে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় কলেজের অধ্যক্ষকে জানান তার বন্ধুরা।
এরপর রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।আলামিন সরকার আবির ওই প্রতিষ্ঠানের ২০১৯-২০২০শিক্ষা বর্ষের শিক্ষার্থী ছিল।তার রোল নম্বর১১৩৫৩৪। নিহত আমিন সরকারের পিতার নাম ছাইফুল ইসলাম। তার গ্রামের চাল গ্রামে।
লালমনিরহাট নার্সিং কলেজের এর অধ্যক্ষ সাহেরা বেগম বলেন, আলামিন মানসিক ভাবে অসুস্থ ছিল। এ বিষয়ে তার কয়েক জন বন্ধু আমাদেরকে জানিয়েছে তার এর সাথে এক মেয়ের সম্পর্ক ছিল।আমারা বিষয়টি কলেজের উদ্ধর্তন কতৃপক্ষকে জানিয়েছি।আল আমিন এর বাড়ী টাঙ্গাইলে যোগাযোগ করার চেস্টা চলছে।
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান বলেন, প্রাথমিক ভাবে দেখে এটিকে আত্বহত্যা মনে হচ্ছে। তবে সুরতাহালের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না। আমাদের উদ্ধর্তন কতৃপক্ষ এবিষয়ে পরে বিস্তারিত জানাবেন।