সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : লালমনিরহাট

৭০ বোতল ফেনসিডিল নিয়ে পুলিশ কনস্টেবল ধরা


DhakaReport24.com || 2022-01-11 21:25:15
৭০ বোতল ফেনসিডিল নিয়ে পুলিশ কনস্টেবল ধরা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে একজন পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ ও সাংবাদিক স্টিকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া যায়। পরে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় রংপুরগামী একটি মোটরসাইকেল আটক করা হয়।

পরে মোটরসাইকেলের আরোহী পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের দেহ তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ওই পুলিশ কনস্টেবল থানার কর্মরত বলে নিশ্চিত করেছেন।