বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু


আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2024-01-19 11:45:15
লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা ফাতেমা বেগমের (৭০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন বৃদ্ধা ফাতেমা। তিনি ওই গ্রামের মৃত রুহুল উল্ল্যার স্ত্রী।

জানা গেছে, ঠাণ্ডায় কাহিল বৃদ্ধা ফাতেমা বেগম পাশের বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসতর্ক অবস্থায় শাড়িতে আগুন লেগে দগ্ধ হন তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কিন্তু বৃদ্ধার পরিবার তাকে রংপুরে নিতে বিলম্ব করায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।

নিহত ফাতেমার ছেলে শাহ্ আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তারা রংপুরে নিতে বিলম্ব করায় হাসপাতালেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম