বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : লালমনিরহাট

ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাট, তাপমাত্রা ১১.৬


DhakaReport24.com || 2024-01-10 10:49:15
ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাট, তাপমাত্রা ১১.৬

কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাটের গ্রাম-গঞ্জ। বিশেষ করে নদীর চরাঞ্চল এবং তীরবর্তী লোকালয় ধুকছে ঠান্ডার প্রকোপে। কুয়াশার চাদরে যেন ঢাকা পড়েছে পুরো জনপদ।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাপমাত্রার পারদ নেমেছে ১১.৬ ডিগ্রিতে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনের বেলায় সহসা সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা মানুষের। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

ট্রাক ড্রাইভার সবুজ মিয়া বলেন, ঘন কুয়াশায় কারনে রাতে গাড়ি চালানো যাচ্ছে না, এমনকি দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধিরে চালাচ্ছি।

সুবল চন্দ্র জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত লালমনিরহাট ও এর আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিনে এই তাপমাত্রা আরও কমে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম