শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে অগ্নিকাণ্ড,৭ ঘর পুড়ে ছাই


DhakaReport24.com || 2023-12-23 11:51:15
লালমনিরহাটে অগ্নিকাণ্ড,৭ ঘর পুড়ে ছাই

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার আজিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার আজিজুল, নেলভেলু সাজুমুদ্দিন, তার ছেলে মমিনুর এবং শাজাহানের বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পাঁচ পরিবারের সাতটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়েই দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে স্থানীয়রা অনেক দেরিতে খবর দেওয়ায় সাতটি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আহ্বান জানানএই কর্মকর্তা।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম