বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা


আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-09 15:56:15
হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু নামে এক প্রেমিক।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকার আব্দুল আজিজের পুত্র দুলু (১৮)’র সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিলো। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের। শুক্রবার মধ্য রাতে ওই মেয়ে বাড়িতে বিয়ের দাবীতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন দুলু। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, বিষয়টি জেনেছি। আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম