বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে প্রাইমারী পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ১৩


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-08 16:03:45
লালমনিরহাটে প্রাইমারী পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ১৩

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ইলেট্রনিকস ডিভাইস ব্যবহার করে জালিয়াতির দায়ে ১৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) জেলার বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর লালমনিরহাট সরকারি কলেজ, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট সরকারি ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি করা হয়। পরীক্ষায় নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ডিভাইসসহ জালিয়াতির সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করে। এসময় তাদেরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। আটক ১৩ জনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম