বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় সড়কে প্রাণ গেলো যুবকের


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-07 20:17:45
কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় সড়কে প্রাণ গেলো যুবকের

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সিএনজি আরোহী সোহাগ হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় সিএনজির আরো ৩ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের  উপজেলার কাকিনা কবি শেখ ফজলল করিম স্মৃতি কলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের তুষভাণ্ডার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে চট্রগ্রামের মাক্স ইনফেকচার লি: কোম্পানীতে শ্রমিক পদে চাকুরী করতেন বলে জানা গেছে।

জানা গেছে, নিহত সোহাগ হোসেন তার নিজ কর্মস্থল চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে  তুষভাণ্ডার থেকে সিএনজি যোগে রংপুর  যাচ্ছিল। অপর দিকে কাকিনা মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্প হতে মালামাল বহনকারী একটি ট্রাক্টর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলল করিম স্মৃতি কলম এলাকায় পৌঁছালে রড ও এঙ্গেল বোঝাই ট্রাক্টর  ও সিএনজিটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী সোহাগ হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় আরো ৩ যাত্রী ও সিএনজি ড্রাইভার গুরুতর আহত হয়। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম