বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-07 15:59:45
লালমনিরহাটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

লালমনিরহাটের হতীবান্ধা উপজেলায় স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন (২৭) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্নহত্যা করেছেন। 

৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত অন্তসত্ত্বা নারী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আমেনা খাতুন ও রোকন উদ্দিনে বিয়ের ৮ মাস পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। এর পর স্বামীর সাথে অভিমান করে চিকিৎসকের কাছে যাবার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেল লাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয়দের অনেকের কাছে আমেনা জানতে চান ট্রেন আসার সময়। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামি  একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌছলে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্নহত্যা করেন আমেন খাতুন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বলেন, খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাকে অবগত করেন। 

লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম