বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে সোনালী ব‌্যাংকের এমডিসহ ৮ জনের মনোনয়ন বাতিল


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-03 19:04:15
লালমনিরহাটে সোনালী ব‌্যাংকের এমডিসহ ৮ জনের মনোনয়ন বাতিল

সোনালী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। 

৩ ডিসেম্বর রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলার ৩ টি আসনে ২৭ জন প্রার্থীর মধ‌্যে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল ও একজনের মনোনয়ন পত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল‌্যাহ ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান কে এম আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে রবীন্দ্রনাথ বর্মন (স্বতন্ত্র)।

এছাড়াও, রজব আলী (জাকের পার্টি), দেলাব্বর রহমান (বাংলাদেশ কংগ্রেস), হালিমা খাতুন (স্বতন্ত্র) ও লালমনিরহাট-৩ (সদর) আসনে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম