শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে পাথর শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-30 19:44:45
লালমনিরহাটে পাথর শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর ভাঙ্গা শ্রমিকদের পেশাগত রোগ-ব্যাধি, স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ও সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা এবং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর  লোড-আনলোড  শ্রমিক সিরিয়াল অফিসের সামনে বেসরকারি সংস্থা সেইফটি এ্যান্ড রাইটস সোসাইটি’র (এসআরএস) আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। পরে আলোচনা শেষে প্রায় ৩শত শ্রমিকের মাঝে মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। 

সভায় উপস্থিত থেকে বক্তব্যদেন, সেইফটি এন্ড রাইটস সোসাইটির (এসআরএস) সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট ফারুক হোসেন, প্রকল্প কর্মকর্তা বি- আম্মা মল্লিকা, বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগের দিন বুধবার এসআরএস এর পক্ষ থেকে  স্থলবন্দর এলাকায় বিভিন্ন পাথর ভাঙ্গা কারখানায় গিয়ে কর্মরত শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতামুলক পরামর্শ, মাস্ক ও  সচেতনতামূলক প্রচারপএ বিতরণ করা হয়।

উক্ত সভায় বক্তারা দাবী করেন, বুড়িমারী স্থলবন্দর এলাকায় কর্মরত পাথর ভাঙ্গাসহ সকল শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের  ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম