বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে এক ছাগলের ৫ বাচ্ছা প্রসব


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-30 18:35:30
লালমনিরহাটে এক ছাগলের ৫ বাচ্ছা প্রসব

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ছাগল ৫টি বাচ্ছা প্রসব করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এক নজর দেখার জন্য ভিড় করছে  উৎসুক জনতা।

৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভঙ্গা গ্রামে এক কৃষানীর কৃষাণীর বাড়িতে একটি ছাগল পাঁচটি বাচ্চা প্রসব করেন। 

উপজেলার টং ভাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম পালিত ছাগলটির মালিক।

টংভাঙ্গা গ্রামের সরকার পাড়ার কোরবান আলী বলেন, আমার বাড়ির কাছে একটি ছাগল পাঁচটি বাচ্চা প্রসব করেছে। খবর শুনেই দেখতে এসেছি। কালো ও লাল রঙের ছাগলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।

ওই এলাকার গৃহবধূ রোকেয়া বেগম বলেন, তিনি বেশ কয়েক বছর ধরে দেশি ছাগল পালন করে আসছেন। এর আগেও এই ছাগলটি ৩ বাচ্ছা প্রসব করেছে। আজ দুপুরে আবারও একসঙ্গে ৫টি বাচ্ছা প্রসব করলো। বাচ্ছা ও তার মা উভয়েই সুস্থ আছে। ছাগল পালন করে আমি স্বাবলম্বী হচ্ছি। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান বলেন, একটি ছাগলের ৫টি বাচ্ছা প্রসবের খবরটি আমার নজরে এসেছে।  এটি আল্লাহ প্রদত্ত একটি ঘটনা। ছাগল ও তার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এজন্য ওই মালিককে সহযোগিতা করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম