রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত


আজিজুল ইসলাম বারী
DhakaReport24.com || 2023-09-13 15:49:00
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজীগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা   হাফিজিয়া মাদ্রাসা যাওয়ার সময় হাজীগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এদিকে বালু বোঝাই ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাক আটক করে স্থানীয় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের নিয়ে চেয়ারম্যানের হাতে জমা দেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম