রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে সীমান্তে দুই ভারতীয় আটক


আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-06 18:13:45
লালমনিরহাটে সীমান্তে দুই ভারতীয় আটক

লালমনিরহাটের আদিতমারীর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে রহমত উল্লাহ (৩০) ও সুমন হক (২৩) নামে দুই ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুরের দিঘলটারি সীমান্তে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন—পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে মো. রহমত উল্লাহ (৩০) ও একই এলাকার শামসুল হকের ছেলে মো. সুমন হক (২৩)।

বিজিবি সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার ১৫ বিজিবি এর অধীনস্থ দিঘলটারি সীমান্ত মেইন পিলার ৯২৫/৮ এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ার চর নামক স্থানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই যুবককে আটক করা হয়েছে। আটক দুইজন ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারি বিওপি ক্যাম্পে রয়েছে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্গাপুর সীমান্তে বিজিবি দুই ভারতীয় যুবককে আটক করেছে বিষয়টি জেনেছি। 

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় বিএসএফের অনুরোধে বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দেওয়ার কথা রয়েছে। সেই লক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম