লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সাহিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বুড়িমারীর মুকলি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম পাটগ্রাম উপজেলার কালিরহাট টেপুর গাড়ি গ্রামের সৈয়দ আলী মেয়ে। অভিযুক্ত দুলাল হোসেন উপজেলার বুড়িমারী মুক্তির বাড়ি এলাকার ওসমান গনির ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সাংসরিক বিষয় নিয়ে স্বামী দুলাল হোসেনের (৪০) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী শাহিদা বেগমের (৩৫)। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে স্বামী দুলাল হোসেন। এতে মাথায় গভীর খত হলে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায় শাহিদা বেগম। ঘটনার পর থেকে স্বামী দুলাল হোসেন পলাতক রয়েছে।
বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুজ্জামান বলেন, ‘শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন স্ত্রী শাহিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে মাথায়
আঘাত করে। ইফতারের সময়ের ঘটনা। তখন লোকজন ব্যস্ত থাকার সুযোগে পালিয়ে যায় দুলাল হোসেন।’
পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ছুরির আঘাতে গৃহবধূ শাহিদার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ওই গৃহবধূকে মৃত অবস্থায় আনা হয়।’
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন,পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। মরদেহ মর্গে পাঠানো হয়।’