রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ব্যাংক ভবনে আগুন: পুড়ে গেলে ঢাকা ক্যাফে


হাতীবান্ধা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-07 17:53:15
লালমনিরহাটে ব্যাংক ভবনে আগুন: পুড়ে গেলে ঢাকা ক্যাফে

লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় যমুনা ব্যাংক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাশে থাকা ঢাকা ক্যাফে নামক একটি খাবার হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।


হাতীবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে তাদের কাছে খবর আসে, যমুনা ব্যাংক ভবনে আগুন লেখেছে। পরে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করে, ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখতে পান, যমুনা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাথে থাকা ঢাকা ক্যাফে নামে একটি ফাস্ট ফুড খাবার হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ নির্মল কুমার বলেন, আমরা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে। তবে এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম