রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন


DhakaReport24.com || 2022-10-05 19:47:45
লালমনিরহাটে বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

লালমনিরহাটে হারাটী কেশব ঘাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের হারাটী কেশব ঘাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হারাটী কেশব ঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র রায়'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, এমপি। এ সময় জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী, হারাটী কেশব ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত কুমার রায়সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, হারাটী কেশব ঘাট উচ্চ বিদ্যালয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের বাস্তবায়নে নির্মিত হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম