রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত


DhakaReport24.com || 2022-09-26 23:45:45
লালমনিরহাটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

লমনিরহাটে জনাব অ্যাড. মোঃ মতিয়ার রহমানকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।


সোমবার (২৬ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার মোঃ আবু জাফর স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি তে এ ঘোষণা করা হয়।


গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, "লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর চেয়ারম্যান পদে একক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় "জেলা পরিষদ নির্বাচন বিধিমালা,২০১৬" এর বিধি ২১ অনুযায়ী জনাব মোঃ মতিয়ার রহমান, পিতা- মোঃ করমউল্লাহ্ সরকার, তালুক খুটামারা দক্ষিণ, উকিল পাড়া, লালমনিরহাট সদর, লালমনিরহাটকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হলো।"