রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-09-24 22:27:00
লালমনিরহাটে যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌর শাখার যুবদল নেতা পৌর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোডস্থ লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাট জেলা যুবদলের নেতৃবৃন্দ বিএনপি কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিশন মোড়ে যাওয়ার প্রতিমধ্যে নর্থ বেঙ্গল মোড়স্থ পুলিশী বাঁধার সম্মুখীন হয়ে পুনঃরায় একই স্থানে এসে শেষ হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম