রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে বন্যা দুর্গদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 


লালমনিরহাট প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-06-13 18:05:00
লালমনিরহাটে বন্যা দুর্গদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

লালমনিরহাটে বন্যা দুর্গদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন কোদালখাতা গ্রামের আশ্রয়ণে নর্থ কিং রেষ্টুরেন্ট ও সাগাইবাড়ী সুইটসের স্বত্ত্বাধিকারী জনাব মোঃ আবুল বাশার সুমন-এঁর উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

নর্থ কিং রেষ্টুরেন্ট ও সাগাইবাড়ী সুইটসের স্বত্ত্বাধিকারী মোঃ আবুল বাশার সুমনের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মোঃ আশরাফুল ইসলাম, শ্রী বিপুল রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, মোঃ আল মুবীন আহমেদ আদর।

উল্লেখ্য, আবেয়া, উমর আলী, ফারুক, আলেফ উদ্দিন, হালিমা, আমিনুর, ফেলানী, হাসেন, আবুল, মোস্তফা-এর পরিবারকে চাউল ৫কেজি, আলু ২কেজি, চিড়া ১কেজি, চিনি হাফ কেজি, সুজি হাফ কেজি, সোয়াবিন তেল হাফ কেজি বিতরণ করা হয়।