লালমনিরহাটে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুন) লালমনিরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ক্রস চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০১৯-২০২০ অর্থ বছরে নদী ভাঙ্গনে সম্পুর্ন ক্ষতিগ্রস্থ মোগলহাট ৬টি, কুলাঘাট ৭টি, বড়বাড়ী ৫টি, রাজপুর ৮টি ও গোকুন্ডা ইউনিয়নে ১০টিসহ সর্বমোট ৩৬টি পরিবারের প্রতেককে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ৫০হাজার টাকা করে মোট ১৮লক্ষ টাকার ক্রস চেক বিতরণ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম