রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

হিলিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-06-13 14:03:00
হিলিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাকিমপুর উপজেলা ও পৌর শাখা উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেন।

আজ সোমবার বেলা ১১ টায় বাংলাহিলি বাজার’ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রবোর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক নাজমুল হক, য্গ্ন সাধারন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিম মল্লিক টিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সাহাদৎ হোসেন সোহাগসহ আরো অনেকে।

নেতাকর্মীরা বলেন দেশে দিনদিন গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাই দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার দাবি জানান। 

এছাড়াও   গুরুতর অসুস্থ  খালেদা জিয়ার  রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম