আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পঁচিশ কেজি গাঁজাসহ সুজন মিয়া (১৯ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯ টায় উপজেলার বিদ্যুৎ অফিস সংলগ্ন রেল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন মিয়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার আজিজুল ইসলামের ছেলে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে
মাদকব্যবসায়ী গাঁজাসহ রংপুরের উদ্দ্যেশে যাচ্ছে।পরে আমরা গাঁজা বহনকারী গাড়িটিকে ধাওয়া করে রেলগেট আটকিয়ে গাড়িটি আটক করি।এ সময় পঁচিশ কেজি গাঁজা ও একটি হাইস গাড়ি (যাহার নাম্বার ঢাকা মেট্রো চ ৫৪-০২৯৫) আটক করি। তবে, এ সময় ড্রাইভার পালিয়ে যায়।
দীর্ঘদিন ধরে সুজন মিয়া লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/এআরএম