রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

 তিস্তার সব গেট খুলে দিয়েছে ভারত


DhakaReport24.com || 2022-06-09 17:18:15
 তিস্তার সব গেট খুলে দিয়েছে ভারত

 ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সব গেট খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ সেন্টিমিটার। যা বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারেজে পানি বিপদসীমা অতিক্রম করায় উজানের ঢল বেড়ে যায়। ফলে তিস্তা ব্যারাজের পানির প্রবাহ বেড়েছে। যদিও এখনো জেলার তিস্ত্মা নদীর পানি এখন বিপদসীমার ৫৫ সেঃ মিঃ নিচে রয়েছেন। তবে জেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। 


পানি উন্নয়ন বোর্ড ডালিয়া'র নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, তিস্তা নদীর পানির প্রবাহ কিছুটা বেড়েছে। প্রতি বছর জুন মাসে একটি বন্যা দেখা দেয়। তাই তিস্তাপাড়ের মানুষকে সর্তক থাকার পাশাপাশি আমরাও প্রস্তুত আছি।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম