রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

পাটগ্রামে ভুট্টা ক্ষেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 


DhakaReport24.com || 2022-05-15 17:32:15
পাটগ্রামে ভুট্টা ক্ষেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে ফারজিনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৫ মে)  সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ভুট্টা ক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের খবর মরদেহ উদ্ধার করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম