রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লালমনিরহাট

পাটগ্রামে ভোরের কাগজের বর্ষপূর্তি উদযাপন


DhakaReport24.com || 2022-04-02 14:54:30
পাটগ্রামে ভোরের কাগজের বর্ষপূর্তি উদযাপন

দৈনিক ভোরের কাগজের ৩১ বছরে পদার্পণ উপলক্ষে পাটগ্রামে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

১লা এপ্রিল ২০২২ (শুক্রবার) বিকাল ৫ টায় লালমনিরহাটের পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দৈনিক অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি ও পাটগ্রাম রির্পোর্টাস  ইউনিটির  সভাপতি সাফিউল  ইসলাম প্রধানের  সভাপতিত্বে কেক কেটে দৈনিক ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার  মোঃ সাইফুর  রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আবু তালেব, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নির্মল কুমার মোহন্ত, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু। 

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও পাটগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, দৈনিক সংবাদের সামিউল ইসলাম সানি, দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা রিপোর্ট২৪.কমের এবি সিদ্দিক, লাখো কন্ঠের শহীদুল ইসলাম, ভোরের  দর্পণের তৌফিক  আহমেদ  সজীব, মিঠু মুরাদ, মিনহাজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোরের কাগজ পাটগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম