রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ঢাকার জ্যামে ক্রিকেট খেলার ভিডিও ‘ক্রিকইনফো’ পেজে


মেহেদী হাসান তালহা
DhakaReport24.com || 2022-03-09 21:48:15
ঢাকার জ্যামে ক্রিকেট খেলার ভিডিও ‘ক্রিকইনফো’ পেজে

ক্রিকেট খেলার সাথে সংশ্লিষ্ট জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ‘ক্রিকইনফো’ তাদের ফেসবুক পেজে নিয়মিত বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলার ছবি এবং ভিডিও পোস্ট করে থাকে। সম্প্রতি ঢাকা শহরের রাস্তায় ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করেছে তারা। জ্যামে আটকা পড়ে সময় কাটাতে খেলার এই ভিডিওটি সবমহলেই প্রশংসা কুড়িয়েছে। 

ইএসপিএন ‘ক্রিকইনফো’ ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখে, “ঢাকার মানুষ খুব ভালোভাবে জানে ট্রাফিক জ্যামে আটকে পড়া সময়টা কিভাবে ব্যবহার করতে হয়। ইএসপিএন ক্রিকইনফোর পোস্টটিতে ভিডিওর কৃতিত্বে মিরাজ মাহবুবের নাম উল্লেখ করলেও মূলত ভিডিওটি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মুশফিকুর রহমান।

ক্রিকেট খেলার এই ভিডিওটি বিশ্বব্যাপী বেশ প্রশংসা কুড়িয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর সেই পোস্টে জিসান আলী নামে পাকিস্তানী একজন নাগরিক মন্তব্য করেছেন, তাদের এই আয়োজন দেখে খুব ভালো লাগলো, সবাই ক্রিকেটের পাগল ভক্ত। কেউ কেউ আবার ট্রাফিক জ্যামের সমালোচনাও করেছেন, তুষার আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ঢাকা শহরে আমরা আমাদের জীবনের ২০ ভাগ আয়ু নষ্ট করছি।

ভিডিওতে দেখা যায়, জ্যামের মধ্যে ঢাকা কলেজের একটা বাস আটকে আছে, আর এর পাশে ফাঁকা জায়গায় কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে। 

ভিডিওর ব্যাপারে মুশফিকুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে মিরপুর থেকে কলেজ বাসে করে আমরা ক্যাম্পাসে আসছিলাম। কল্যাণপুর এসে বাসটি জ্যামে আটকা পড়লে কলেজের ছোট ভাইয়েরা গাড়ি থেকে নেমে ব্যাট-বল নিয়ে রাস্তায় খেলা শুরু করে। তখন আমি ভিডিওটি করি।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম