রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

যে ভুলে প্লে অফের আগেই কেকেআরের বিদায়


DhakaReport24.com || 2026-05-27
যে ভুলে প্লে অফের আগেই কেকেআরের বিদায়

ক্রিকেট বিশ্বে যতগুলো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়, তার মধ্যে সেরা হলো- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া।

টুর্নামেন্টের গত ১৮ আসরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রথম দুই শিরোপা জয়ে কেকেআরকে নেতৃত্ব দেন গৌতম গম্ভীর। সবশেষ ২০২৪ সালে গম্ভীরের কোচিংয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। 


আইপিএলের চলতি আসরে ফাইনালে যাওয়াতো দূরে থাক, শেষ চারের মধ্যেও থাকতে পারল না বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটি। এবারের আসরে প্লে অফের আগেই বিদায় নেয় কেকেআর। দলের এমন ব্যর্থতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। 


সেই ভুলগুলো নিয়ে আলোচনা করা হলো-


১. আইপিএলের চলতি আসরের শুরু থেকেই চোট-আঘাতে জর্জরিত ছিল নাইট শিবির। মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েও ছেড়ে দিতে হয়।  যে কারণে দলে খুব একটা স্বস্তিতে ছিল না। চোটের কারণে আগেই আইপিএল খেলতে পারেননি হর্ষিত রানা ও আকাশ দীপ। তারা না থাকায় মানসিক ভাবে অনেক পিছিয়ে দিয়েছিল কেকেআরকে। এছাড়াও যোগ করতে হয় মাথিশা পাথিরানার না থাকা। প্রথম ১১ ম্যাচে চোটের কারণে ছিলেন না পাথিরানা। রে শ্রীলংকা বোর্ডের ছাড়পত্র নিয়ে তিনি খেলতে এলেও প্রথম ম্যাচেই আবার চোটের কবলে পড়েন। তাই বোলিং নিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছে কেকেআর।


২. অধিনায়ক রাহানের কিছু সিদ্ধান্তের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝের ওভার বা ডেথ ওভারে বোলারদের ব্যবহার করার ক্ষেত্রে তার রণনীতি বারবার প্রশ্নের মুখে ফেলেছে। এমনকি রাচীন রবীন্দ্রর মতো তারকাকে কিনেও বসিয়ে রাখার জন্য সমালোচিত হয়েছেন কেকেআর ক্যাপ্টেন।


৩. ক্যামেরন গ্রিনের ওপর ভুল বাজি ধরেও ভুগেছে নাইটরা। মৌসুমের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফলে তিনি পুরোপুরি অলরাউন্ডার হিসেবে খেলতে পারেননি। ব্যাটিংয়েও তার আত্মবিশ্বাস ছিল একদম তলানিতে। যার ফল ভুগতে হয়েছে কেকেআরকে।


৪. বিগত কয়েক সিজনে কেকেআরের মূল শক্তি ছিল তাঁদের স্পিন বিভাগ। তবে এই মরশুমে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী জলদি উইকেট তুলতে ব্যর্থ হন। বিশেষ করে, বরুণের উইকেট খরা ও রান দেওয়া বিপাকে ফেলেছে কেকেআরকে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম