চলতি বিপিএলে আর খেলা হবে না তাসকিন আহমেদের। এদিকে ব্যাক ইনজুরির কারণে বিপিএলের গত কয়েক ম্যাচ খেলতে পারেননি তাসকিন। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচেও যে তিনি থাকছেন না তা আগেই জানা গিয়েছিল। এবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন এই পেসার। আর সে ম্যাচগুলো না খেলার কারণ জানা গেল এখন। মূলত ব্যাক ইনজুরির কারণেই সে ম্যাচগুলোতে দেখা যায়নি তাসকিনকে।
এদিকে, তাসকিনের বদলি হিসেবে এরই মধ্যে আরেকজন খেলোয়াড় নেওয়া হয়েছে। একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স।
বিকেল ৫ টা ৩০ মিনিটে খুলনার বিপক্ষে মাঠে নামছে সিলেট সানরাইজার্স। খুলনা তাদের ৬ ম্যাচে ৩ জয় এবং ৩ হারে টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে তারা। অপরদিকে ৬ ম্যাচে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে রয়েছে সিলেট।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম