রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ভক্তদের সুখবর দিলেন নাসির-সাব্বির


DhakaReport24.com || 2025-08-15
ভক্তদের সুখবর দিলেন নাসির-সাব্বির

গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। সিলেটের মাটিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা সাড়া ফেলেছিল দর্শকদের মনেও। 

চলতি বছরও যেন এই টুর্নামেন্ট মাঠে গড়ায়, এমন চাওয়া ছিল ক্রিকেটারদের। বিসিবিও ক্রিকেটারদের সেই চাওয়া পূরণ করছে। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ১৫ তারিখ থেকে শুরু হয়ে যা শেষ হবে ৪ অক্টোবর। এবারের আসরেও থাকছে ৮ টি দল।

গেল আসরে কোনো দলের হয়ে ছিলেন না সাব্বির রহমান। এছাড়া নিষেধাজ্ঞার কারণে ছিলেন না নাসির হোসেনও। আসন্ন এনসিএলে এই দুই ক্রিকেটারই ফিরছেন। সাব্বিরের নাম রয়েছে নিজ বিভাগ রাজশাহীর হয়ে, এছাড়া নাসিরের নাম রয়েছে নিজ বিভাগ রংপুরের হয়ে।

এদিকে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, গতবার এক ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও এবার সেটি বেড়ে হবে তিনটিতে। তার ভাষ্যমতে, সিলেটের পাশাপাশি এবার খেলা হবে বগুড়া শহীদ চান্দু ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। 

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট- এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম