শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে করোনাভাইরাসের থাবা পড়ল ভারত দলে। পাঁচ থেকে ছয়জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজটি শুরু হওয়ার কথা ছিলো ৯ ফেব্রুয়ারি থেকে।
ক্রিকবাজ প্রতিবেদনে বলা হয়, ভারতীয় দলে পাঁচ থেকে ছয়জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও নির্দিষ্ট করে কারোরই নাম সামনে আসেনি। করোনায় আক্রান্ত হওয়ার পর টিম ইন্ডিয়া আহমেদাবাদে আইসোলেশনে রয়েছে।
এদিকে, আজই ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে এসে পৌঁছেছে। তারাও ভারতের সঙ্গে একই হোটেলে উঠেছে। দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হওয়ার কথা। কিন্তু করোনার কারণে এখন শঙ্কার মুখে পুরো সিরিজ।
এছাড়াও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের আগে ভারতের অধিনায়ক যশ ধুল-সহ ছয় ক্রিকেটারের করোনা ধরা পড়ে।