রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কোপা ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য


DhakaReport24.com || 2024-07-15
কোপা ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য

কোপা আমেরিকার ফাইনালের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। সমতায় থেকেই বিরতিতে গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণ, প্রতি আক্রমণ করলেও দাপট বেশি ছিল কলম্বিয়ার। শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে তারা। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। যদি না জন করদোবার নেওয়া শট গোলবার ঘেঁষে বাইরে চলে যেত।

ম্যাচের বয়স যখন ১৯ মিনিট, তখন গোলের ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডি বক্সের ভেতর মেসিকে বল বাড়ান ডি মারিয়া। অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে মেসি সেই বল শট নিলেও দক্ষতার সঙ্গেই তা রুখে দেয় কলম্বিয়ার রক্ষণ। রক্ষণে প্রাচীর তুলে মেসির শট আটকে দিয়ে আর্জেন্টিনাকে বিরত রেখেছে গোল করা থেকে।

গোলের সুযোগ তৈরি করতে না পেরে ম্যাচের ৩২ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকেই জোরাল শট নেন জেফারসন লের্মা। তবে তার সেই থাকেনি লক্ষ্যের। গোলবার ঘেঁষে বেরিয়ে যায় বলটি। খানিক বাদে আক্রমণে যায় আর্জেন্টিনা। সেই আক্রমণে ডি বক্সে কলম্বিয়ার ফুটবলারদের কড়া ট্যাকলের শিকার হয়ে মাঠেই ব্যথায় কুঁকড়ে উঠেন মেসি। এরপর খানিক পর মাঠে নেমে ফের খেলা শুরু করলেও দলকে এগিয়ে নিতে পারেননি।

এরপর আর সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়া-আর্জেন্টিনা কোনো দলই। এর ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

এর আগে দর্শকদের বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি ৮০ মিনিট পর শুরু হয়। বাংলাদেশ সময় সকাল ছয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও কয়েক দফা পেছানোর পর সকাল সাতটা ২৫ মিনিটে হাইভোল্টেজের ফাইনালটি শুরু হয়।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

কলম্বিয়ার একাদশ: কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিডসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইউহান মোহিকা, রিচার্ড রিওস, জেফারসন লার্মা, ঝন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, ঝন করদোভা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম