সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশ সফরে আসছেন রদ্রিগো ডি পল


DhakaReport24.com || 2024-04-27 16:20:45
বাংলাদেশ সফরে আসছেন রদ্রিগো ডি পল

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল তাড়কা ডি মারিয়ার বাংলাদেশ সফরে আসার খবর। বাংলাদেশের ফুটবল ভক্তরা মুখিয়ে আছে নিজেদের পছন্দের এই ফুটবলারকে এক ঝলক দেখতে। আগামী মে মাসে ভারতের কোলকাতা হয়ে বাংলাদেশে আসার কথা থাকলেও ভারতের লোক সভার জন্য তা পেছানো হয়েছে।

তবে ডি মারিয়া বাংলাদেশে আসার আগেই ঢাকায় আসবেন আরেক আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার জার্সিতে ২০১৮ সালে অভিষেক হয় ডি পলের। ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ২০২১ সালে কোপা আমেরিকার কোয়াটার ফাইনালের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলের সূচনা করেছিলেন ডি পল। ২০২২ সালের ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়ার্ডে ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এই ইভেন্ট আয়োজনের তথ্য অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে অথবা আগষ্টে ঢাকায় আসতে পারেন ডি পল। গণমাধ্যমের তথ্য মতে মে মাসের শেষ দিকে লালিগার শেষ ম্যাচ খেলে এই সফরে আসবেন ডি পল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম