রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

চেন্নাইয়ের দলে খেলা আমার স্বপ্ন ছিল: মুস্তাফিজ


DhakaReport24.com || 2024-04-25 17:00:30
চেন্নাইয়ের দলে খেলা আমার স্বপ্ন ছিল: মুস্তাফিজ

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম বারের মতো আইপিএল খেলেন মোস্তাফিজুর রহমান। এরপর চলমান আসরে চেন্নাইয়ের জার্সিসহ পাঁচ দলের হয়ে খেলেছেন টাইগার পেসার। এবারই প্রথম হলুদ জার্সিতে খেলছেন ফিজ, যা টাইগার পেসারের কাছে বেশি স্পেশাল। কারণ তার এই দলের খেলা স্বপ্নের ছিলো, চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় এমনটায় জানান কাটার মাস্টার। 

চেন্নাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি। যখন খেলা শুরু করেছি, বিশেষ করে ২০১৬ সালে প্রথম আইপিএল খেলি, তখন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল। যখন দল পাই, রাতে ঘুম আসছিল না।’

প্রথমবারের মতো চেন্নাই দলে ডাক পাওয়া নিয়ে ফিজ বলেন, ‘নিউজিল্যান্ডে ছিলাম, পরের দিন খেলা ছিল। ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। এরপর দেখি শুধু ম্যাসেজ আসছে। ওখানে তখন রাত দেড়টার মতো বাজে। দেখি ম্যাসেজ আসছে তো আসছেই। সবাই অভিনন্দন জানাচ্ছে- তুমি চেন্নাই দলে জায়গা পেয়েছো।’

চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ থেকেই উড়ছিল টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চোখ ধাঁধানো পারফরম্যান্সে টুর্নামেন্টটির পাঁচ বারের চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণের ভরসার নামও হয়ে উঠেছিলেন তিনি। তবে গেল পরশু কাটালেন বাজে একটা রাত, হয়তো ভুলে যেতেই চাইবেন তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ ডেথ ওভারে যেই মুস্তাফিজের ওপর ভরসা রাখতেন ধোনিরা, সেই ফিজকেই পিটিয়ে এ রাতে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়ান্টস।

তবে তাকে নিয়ে আস্থা হারাননি চেন্নাই ম্যানেজমেন্ট। এদিকে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে হারের পর বলারদের দায় দেখছেন না অধিনায়ক রুতুরাজ। তিনি বলেছেন, ‘শিশিরের কারণেই এমন দশা হয়েছে। ম্যাচ শেষ রুতুরাজ বলেন, ‘শিশির অনেক বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় অনেক বেশি শিশির ছিল, যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি। যদি শিশির না থাকত, আমরা মিডল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটিকে আরও গভীরে নিয়ে যেতে পারতাম। তবে এটার খেলার অংশ। যেটা আপনার হাতে নেই তা আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনো টুর্নামেন্টের অনেক পথ বাকি।’  
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম