রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

দ্বিতীয় দিনের শুরুতেই সুযোগ নষ্ট করল বাংলাদেশ


DhakaReport24.com || 2024-03-31 11:22:00
দ্বিতীয় দিনের শুরুতেই সুযোগ নষ্ট করল বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করছে সফরকারীরা।

প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ৩১৪ সংগ্রহ করে লংকানরা। আগেরদিন ৩৪ রান নিয়ে অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল ও ১৫ রান নিয়ে অপরাজিত থাকা ধনঞ্জয়া ডি সিলভা দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছেন।

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে শেষে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের ফিল্ডিং। একাধিক ক্যাচ ফেলে লংকান ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দিন শেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

এদিকে প্রথম দিনের মতো আজও শুরুতেই সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করল বাংলাদেশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম