সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সন্তান প্রসবের পর নারী ফুটবলারের মৃত্যু


DhakaReport24.com || 2024-03-14 15:12:30
সন্তান প্রসবের পর নারী ফুটবলারের মৃত্যু

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাতক্ষীরার মেয়ে রাজিয়া সুলতানা। তবে অল্প বয়সেই মৃত্যু বরণ করেছেন তিনি। জানা গেছে, সন্তান প্রসবের পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুলতানার।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি গণমাধ্যমকে বলেন, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে।

‘গতকাল (বুধবার) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপরেই রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।’

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম