রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সর্বোচ্চ গতির বল করে বিশ্বরেকর্ড গড়লেন ইসমাইল


DhakaReport24.com || 2024-03-06 14:59:45
সর্বোচ্চ গতির বল করে বিশ্বরেকর্ড গড়লেন ইসমাইল

নারী আইপিএলে অনন্য কীর্তি গড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার শাবনিম ইসমাইল। প্রোটিয়া এই বোলার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নারী প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়ার পাশাপাশি ভেঙে দিয়েছেন বিশ্বরেকর্ডও।

শাবনিম প্রথম ইনিংসের তৃতীয় ওভারে ঘণ্টায় ১৩২.১ কিমি বেগে একটি বল করেন। যে বলটি মেগ ল্যানিংকে প্যাডে এসে লাগে। এলবিডব্লিউের আবেদন করা হয়েছিল মুম্বইয়ের তরফে। তবে মেগকে নট আউট দেওয়া হয়। কিন্তু মহিলা ক্রিকেটের ইতিহাসে এটি দ্রুততম বল।

যদিও মঙ্গলবার মেগ ল্যানিংয়ের দলের বিপক্ষে ২৯ রানে হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। ২০২৪ নারী প্রিমিয়ার লিগে রান তাড়া করতে নেমে এই প্রথম বার হারল মুম্বাই ইন্ডিয়ান্স। আর বিশ্ব রেকর্ড গড়া শাবনিম ইসমাইল বল হাতে অবশ্য এদিন মোটেও ছন্দে ছিলেন না। তিনি মাত্র চার ওভার বল করে ৪৬ রান দেন এবং একটি উইকেটই নেন।

এর আগে, আরসিবি এবং ডব্লিউপিএল দাবি করেছিল যে, নারীদের ক্রিকেটে দ্রুততম বলের বিশ্ব রেকর্ড ছিল এলিস পেরির। আরসিবি বলেছে যে, পেরি গত বছর ডব্লিউপিএলে প্রতি ঘণ্টায় ১৩০.৫ কিমি গতিতে একটি বল করেছিলেন, যেটা মহিলা ক্রিকেটে দ্রুততম বল হয়ে উঠেছিল ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম