রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কিউই তারকার চোটে চেন্নাইয়ের দুঃসংবাদ


DhakaReport24.com || 2024-03-04 14:27:45
কিউই তারকার চোটে চেন্নাইয়ের দুঃসংবাদ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। আঙুলে পাওয়া এই চোটের কারণেই এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে কিউই এই তারকা ব্যাটারকে। এদিকে কনওয়ের চোট আইপিএলের চেন্নাই সুপার কিংসের জন্য বড় এক দুঃসংবাদ হয়েই এসেছে।

অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আঙুলে চোট পান কনওয়ে। এরপর সিরিজের শেষ ম্যাচেও মাঠে নামতে পারেননি এই ব্যাটার। কনওয়ে খেলতে পারেননি অজিদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতেও।  

এদিকে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, আঙুলের এই চোটের কারণেই অস্ত্রোপচার করাতে হবে কিউই এই তারকার। ফলে অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাকে দলে পাওয়ার সম্ভাবনা নেই।

কিউইদের কোচ জানিয়েছেন, অস্ত্রোপচারের পর আঙুলের এই চোট সেরে ওঠতে অন্তত ৮ সপ্তাহ সময় লাগবে। ফলে এই সময়ে মাঠের বাইরেই থাকতে হবে কনওয়েকে। এদিকে দরজায় কড়া নাড়ছে আইপিএল। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আসর।

আইপিএলের গত দুই মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন কনওয়ে। গত বছর মহেন্দ্র সিং ধোনির দলের পঞ্চম শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ন অবদান রেখেছিলেন তিনি, ছিলেন মৌসুমের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে আঙুলের চোটের কারণে আইপিএলের অন্তত অর্ধেক মৌসুম কিউই এই ব্যাটার খেলতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে। ফলে আসর শুরুর আগেই বড় এক ধাক্কা খেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম