স্কটল্যান্ডের গ্লাসগোয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) গুরুত্বপূর্ণ কিছু বিধির প্রবর্তন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে।
আজ ২ মার্চ ২০২৪ এ বৈঠকে ম্যাচের কোনো ঘটনায় রেফারির সঙ্গে কথা বলা, নীল কার্ডের ব্যবহার এবং রেফারির শরীরে ক্যামেরা বসানোসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নীল কার্ডটি হবে হলুদ কার্ড ও লাল কার্ডের মাঝামাঝি একটি বিষয়। কোনো খেলোয়াড় নীল কার্ড দেখলে তাঁকে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে।
মূলত মাঠে খেলোয়াড়দের আচরণ উন্নত করা এবং রেফারির সম্মান রক্ষার্থে নেওয়া হবে এসব উদ্যোগ। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা শুধু রেফারির অবস্থানকেই দৃঢ় করবে না, বরং ফুটবলেও সামগ্রিক বদল নিয়ে আসবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম