ফের বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া। সিনিয়রদের বিশ্বকাপের পর এবার যুব বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।
রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেন। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। যুব বিশ্বকাপের পাঁচবারের শিরোপাধারী জুনিয়র টিম ইন্ডিয়া। ষষ্ঠ শিরোপা ঘরে তোলার মিশনে নবমবার ফাইনালে মাঠে নামছে তারা।
তবে এবার তাদের প্রতিপক্ষ তিনবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে এই দুই দলের বিশ্বকাপের ফাইনালে দুইবার দেখা হয়েছে। আর প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে ভারত।
তাই সেই অভিজ্ঞতাতে এবারও কাজে লাগাতে চায় ভারতের জুনিয়ররা। তবে শিরোপা ও সম্মানের লড়াইয়ে পিছিয়ে থাকতে চায় না অস্ট্রেলিয়ার যুবারাও। ভারতকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলতে চায় তারা।
অস্ট্রেলিয়া একাদশ : হ্যারি ডিক্সন, স্যাম কনস্টাস, হিউ ওয়েবগেন (অধিনায়ক), হারজাস সিং, রায়ান হিকস (উইকেটকিপার), অলিভার পিক, রাফ ম্যাকমিলান, চার্লি অ্যান্ডারসন, টম স্ট্রেকার, মাহলি বিয়ার্ডম্যান, ক্যালাম ভিডলার
ভারত একাদশ : আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধস, আরেভেলি অবনীশ (উইকেটকিপার), মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি, সৌমি পান্ডে
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম