সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

২৯ বলে সেঞ্চুরি করা মাকগার্ক ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে


DhakaReport24.com || 2024-01-22 21:08:15
২৯ বলে সেঞ্চুরি করা মাকগার্ক ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

আগামী মাসে ঘরের মাটিত্ব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে রঙিন পোশাকের এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে ডাক পেয়েছেন দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড গড়া ক্রিকেটার জ্যাক-ফ্রেজার-মাকগার্ক।

একদিনের ক্রিকেটে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে ৫০ ওভারের লিস্ট এ ক্রিকেটে এর চেয়েও কম বলে তিন অঙ্ক ছুঁয়েছেন মাকগার্ক।

গত বছরের অক্টোবরে মার্শ কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন মাকগার্ক। দ্রুততম সেঞ্চুরি করা এই ক্রিকেটারকেই গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নিয়েছেন অস্ট্রেলিয়া।

মাকগার্ক ছাড়াও অভিষেকের অপেক্ষায় থাকা জাভিয়ের বার্টলেটও ডাক পেয়েছেন অজিদের ওয়ানডে দলে। আর ঘোষিত দল থেকে বাদ পড়েছেন ঝাই রিচার্ডসন।

এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে দলে থাকবেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডকেও। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে অজিদের নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, জ্যাক ফ্রেজার-মাকগার্ক, ল্যান্স মরিস, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম