রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা


DhakaReport24.com || 2024-01-22 13:32:15
চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বিপিএলের এবারের আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল দুর্দান্ত ঢাকা। আসরে নিজেদের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছিল ঢাকা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি।  

ঢাকার বিপক্ষে ম্যাচে আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। এবারের মৌসুমে এটি চট্টগ্রামের তৃতীয় ম্যাচ যেখানে ঢাকা মাঠে নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। 

চট্টগ্রাম একাদশ: আভিস্কা ফার্নান্দো, শাহাদত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), নাহিদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসাইন, বিলাল খান ও তানজিদ হাসান। 

ঢাকা একাদশ: নাইম শেখ, দানুষ্কা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রুসপুল্লে, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম এবং উসমান কাদির।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম