রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারত সিরিজের আগে ইংল্যান্ডের দুঃসংবাদ


DhakaReport24.com || 2024-01-21 16:31:00
ভারত সিরিজের আগে ইংল্যান্ডের দুঃসংবাদ

ওয়ানডে বিশ্বকাপে চরম ভরাডুবির পর ফের ভারত সফরে ইংল্যান্ড। এবার রোহিত শর্মার দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। আগামী ২৫ জানুয়ারী প্রথম টেস্ট শুরু হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। তবে সিরিজ শুরু আগেই এক দুঃসংবাদ পেয়েছে বেন স্টোকসের দল। 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে ব্রুক খুব দ্রুতই দেশে ফিরে যাচ্ছেন। 

সঠিক কারণ জানা না গেলেও ব্রুকের দেশে ফেরার কারণটি পারিবারিক বলেই ধারণা করা হচ্ছে। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ব্রুক এবং তাঁর পরিবার এই সময়ে যেন তাদের লঙ্ঘণ না করা হয় সেই অনুরোধ জানিয়েছেন। 

এদিকে ব্রুকের পরিবর্তে ইংল্যান্ডের নির্বাচক কমিটি নতুন কাউকে দলে ডাকবেন বলেও জানানো হয়েছে। তবে ভারত সিরিজে ব্রুকের না থাকা ইংল্যান্ডের জন্য বড় এক ধাক্কা বলেই বিবেচনা করা হচ্ছে। বাজবল সময়ে ইংলিশদের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ১২টি টেস্ট খেলেই চার শতক এবং সাত ফিফটিতে ১১৮১ রান করেছেন তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম