রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আবারও একসঙ্গে খেলবেন সুয়ারেজ-মেসি


DhakaReport24.com || 2023-12-22 17:15:00
আবারও একসঙ্গে খেলবেন  সুয়ারেজ-মেসি

লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলার সময় দুজনের এই বন্ধুত্বের শুরু হয়। সময়ের সঙ্গে তা শুধু গভীর থেকে গভীরতর হয়েছে। মাঝে কয়েক বছর দুজনের বন্ধুত্বের ছেদ ঘটেছিল। তবে আরও একবার দুই বন্ধু এক সঙ্গে খেলবেন। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ইউরোপিয়ান দলবদলের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ফি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে এসেছেন সুয়ারেজ। এক বছরের জন্য মার্কিন মুল্লুকের ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। এমএলএসের দলটিতে সতীর্থ হিসেবে পেয়েছেন বার্সেলোনার সাবেক সতীর্থ মেসি, বুসক্টেস ও জর্দি আলবাকে। ইউরোপের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র মাতাবেন বার্সার সাবেক চার ফুটবল তারকা।

নভেম্বর মাসে ইন্টার মায়ামি ও সুয়ারেজের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়। খুব দ্রুতই আনুষ্ঠানিক চুক্তির খবর প্রকাশ করবে মায়ামি। মার্কিন মুল্লুকে ২০২৫ সাল পর্যন্ত খেলবেন সাবেক বার্সা ফরোয়ার্ড। তবে উভয় পক্ষ চাইলে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম