রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারল ইংল্যান্ড


DhakaReport24.com || 2023-12-22 16:55:15
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারল ইংল্যান্ড

নিজেদের ক্রিকেট ইতিহাসের পুরোনো জৌলুস হারানো ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয়েছে। ক্যারিবিয়ানদের এমন ভরাডুবির পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ছন্দে ফেরার আভাস দেয় তারা। একদিনের সিরিজ জয়ের পর ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় রভমান পাওয়েলের দল। যেখানে প্রথম দুই ম্যাচ জিতে আরেকটি সিরিজ জয়ের বার্তা দেয় ক্যারিবিয়ানরা। কিন্তু পরের দুই ম্যাচ ফিল সল্ট ম্যাজিকে জিতে নিয়ে গতকাল শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামে দুই দল।

ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা দলটি ইংলিশদের রীতিমত দাপটের সঙ্গে হারিয়েছে। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে রভমান পাওয়েলের দল।

২-২ ব্যবধানে সমতা থাকা সিরিজে জয়ের জন্য ত্রিনিদাদে মাঠে নামে দুই দল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাওয়েল। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার ফিল সল্ট আজ বড় সংগ্রহ করতে পারেনি। 

সল্টের বড় স্কোর করতে ব্যর্থ হওয়ার দিনে বাকিরাও ছিলেন ছন্দহীন। ১৯.৩ ওভারে ১৩২ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।  তাদের ইনিংস। ওপেনার ফিল সল্ট ভাল শুরু করলেও বাকিরা কেউই তেমন রান পেলেন না। সল্ট ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৮ রান করেন। কিন্তু জস বাটলার, উইল জ্যাকস, হ্যারি ব্রুক সবাই ক্যারিবিয়ান পেস ও স্পিন জালে আটকা পড়েন। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে গুডাকেশ মোতি ২৪ রানে ৩ উইকেট নেন।

১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। চার নম্বরে ব্যাট করতে নেমে অবভিজ্ঞ সাই হোপের ৪৩ রানের অপরাজিত ইনিংসে চার বল হাতে রেখে জয় পেয়ে যায় ক্যারবিয়ানরা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর এবার ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারল জস বাটলারের দল। বিশ্বকাপে ভরাডুবির পর টানা দুই সিরিজ হারে চাপের মুখে ইংলিশ ক্রিকেটাররা। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম